আমি জানি
তোমাকে ভালোবাসার কথা বলে কোন লাভ নেই। তবুও বলতে ইচ্ছে হয় , হয়তো প্রেমে পরে গিয়েছি। আজকাল প্রেমে পরাটা স্বাভাবিক তার মধ্যে প্রেমের বয়স চলছে। তোমার লজ্জাবতী মায়া মুখ, মনকাড়া চাহনি চোখ না সরানোর মতো চুল গুলো আমাকে যেন প্রেমিক বানিয়ে ছেড়েছে। এখন মনে হচ্ছে এ যেন তোমায় ভালোবেসে যাওয়ার এক অসীম অনুপ্রেরণা।। তাই তো বছরের পর বছর, সহস্রাব্দের পর সহস্রাব্দ তোমায় ভালোবেসে যেতে ইচ্ছে করছে এখনো প্রথমে ছবিতে দেখেই চোখজোড়া মুহূর্তেই চষে ফেলি তোমার অট্টালিকার প্রতিটা কোণ, আর তাতেই লিখেছিলাম কবিতা দেখিয়ে ছিলাম তোমাকে আর বারবার এক নজর দেখার অভিপ্রায় নিয়ে সবসময় অপেক্ষায় থাকি। জানি এই সামান্য দেখাতে কিবা আসে যায় তবুও কেন জানি দেখার ইচ্ছে নিয়ে বসে থাকি । কিন্তু ভালোবাসার কাঙাল হৃদয় আর অতৃপ্ত এই দুচোখ তোমার সামান্য দর্শনেই খুঁজে পায় সাগরসম তৃষ্ণা নিবারণের উপকরণের মতো।
কি নিস্পাপ তোমার ঐ চাহনি!!! কি তীক্ষ্ণ তোমার দৃষ্টি!!! কি দেখেছিলাম ঐ মুখে জানি না; শুধু জানি সেইদিন থেকে, সেই মুহূর্ত থেকে আমার জীর্ণ দেহের স্বপ্নীল হৃদয়ের ঠিক মাঝখানটায় তোমার আসন স্থায়ী হয়ে গেছে। তোমার মনে হচ্ছে আমি পাগলামি করছি এমন ধারণা করাটাও স্বাভাবিক। সত্যিই পাগলামি এটা তোমার পাগলামি মনে হলে পাগল বল উড়িয়ে দিও তবে জেনে রেখো আমি সত্যিই প্রেমে পরেছি তোমার। সেদিন তোমার বিষণ্ণ মুখের পানে চেয়ে আমার শিরধারা বেয়ে মুহূর্তেই খেলে গিয়েছিলো বিদ্যুৎ তরঙ্গ, হৃদয়ের কোথায় যেন খানিকটা রক্ত ক্ষরণেরও আভাস পেয়েছিলাম। তারপর থেকে প্রতিটা সকাল, প্রতিটা দুপুর, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত কেটেছে অজানা-অচেনা ভালোবাসার পরিণতিহীন তপস্যায়। মাঝে মাঝে স্রস্টার প্রতি বিষিয়ে উঠত মন; কেনইবা দিলে আমাকে এমন আত্মসম্মানহীন অপারগ জীবন যেখানে অজস্র অপূর্ণতা, যেখানে প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ মেলাতে আমি বারংবার ব্যর্থ। পরক্ষণই মনে হতো এমনটি না হলে হয়ত তোমার সাথে কখনই কথা হতো না আমার; অনুভূতির জগৎ থাকত ভালোবাসাহীন, অন্তঃসাড়।
এখন!!!
আমি এক জীবনী শক্তিহীন জীব কিংবা জড়…। অসীমের পানে চেয়ে আছি শেষ বিকেলের মেয়ের দেখা পাব বলে… ধূসর মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছি নীলাকাশের নিঃসীম নিরালায়, অঝোর বৃষ্টি হয়ে ঝরব বলে…।
১১/০৪/২০১৯ ইং
মুক্তাগাছা ময়মনসিংহ
Friday, April 12, 2019
Subscribe to:
Post Comments (Atom)
কোন এক বিকেল
মাঝে মাঝে রৌদ্রুহীন এই বৃষ্টির বিকেলে হারিয়ে যাই নিরবতার মাঝে, অসহায় হয়ে যাই একাকিত্বের ক্লান্তিতে হতাশার চাদর জড়িয়ে ধরে আমাকে। বিকেলের...
-
আবার ভালবাসা খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। বাসার সবার এক দাবি বিয়ের অন্তত ৩ দিন আগে আমার বিয়ে বাড়ি উপস্থিত থাকতে হবে। অনেক বোঝালা...
-
বেঁচে থাকুক ভালোবাসা তানিয়ার সাথে আমার বিয়ে বেশ কিছুদিন হল। তানিয়ার আচার-আচরণে আমি খুবই মুগ্ধ! ভালো ঘরের একটা মেয়ে সে,পরিবারের পছন্দেই...
-
নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে। তোমার ইচ্ছার বিরুদ্ধে , তোমাকে ভালবাসছি না তো ? আমাকে ভালবাসতে তোমাকে বাধ্য করছি না তো ??? কেন এমন হয় ? ...
No comments:
Post a Comment