প্রিয় বাবা
চোখের সামনে সব সময় থাকছেন, দেখছি ভালো মন্দ মিলিয়েই আছেন, আজ সারাদিন হঠাৎ খুব বেশি আপনার কথা মনে হচ্ছে তাইতো লিখতে বসলাম এই চিঠি হয়তো আপনার কাছে পৌঁছবে না- তবু লিখছি লিখতে বসে হাতটা কাঁপছে। আর অশ্রুজলে ভরে যাচ্ছে নয়ন দুটি। অশ্রু-চোখে আর কাঁপা কাঁপা হাতে কি চিঠি লেখা যায় বলেন?! হয়তো কিছুদিন পর পড়ালেখার জন্য আবার দূর কোথাও চলে যাব এখনকার মতো চাইলেও পারবো না যখন তখন আপনাকে দেখতে। আজকে কাছে থেকে বাবার মর্যাদা বুঝে আপনাকে চিঠি লেখে ভালোবাসাটা প্রকাশ করতে পেরে পৃথীবির বুকে একটা যোগ্য সন্তান বলে নিজেকে পরিচয় দিতে ইচ্ছে হচ্ছে।
আপনার করা কঠিন শাসন গুলো এক সময় হয়তো করবেন না তাই আমাকে সবসময় পাঁচটি কথা মেনে চলতে বলতেন আপনার বলা কথা গুলো আমি সবসময় মেনে চলতে চেষ্টা করি/ করবো ইনশাআল্লাহ
১. কখনো মানুষকে ঠকাবি না
২. মাকে কোনদিন কষ্ট দিবি না
৩. পাঁচ ওয়াক্ত নামাজ পরবি
৪. বাইক আস্তে ধীরে চালাবি
৫. মিথ্যা বলবি না
জানেন বাবা!
মাদ্রাসায় যখন থাকি তখন মা আর আপনার কথা খুব মনে পরে, মাদ্রাসায় থাকা অবস্থায় বিকেলে খেলা করতাম না , আবার অনেক সময় মনটা ফ্রেশ করার জন্যে খেলা করতাম। প্রায় প্রতিটা বিকেল একা নির্জনে থেকেছি আর যখন একা থাকতাম ভাবনায় আপনাদের পাশে রাখতাম মন ভালো হয়ে যেত। আর যখন পৃথিবীর বুক থেকে সূর্য বিদায় নিয়ে অন্ধকার করে দিত এই পৃথিবীকে তখন আপনাকে আরো বেশী মনে পড়তো। তখন ইচ্ছে থাকলেও জোরে কাঁদা সম্ভব না, তাই চুপচাপ আপনাকে চিৎকার দিয়ে বাবা বাবা বলে ডাকতাম আর চোখ থেকে অশ্রু ঝাড়াতাম। প্রতিটি সন্তান একদিন বাবা শূন্যতায় ভোগে। সবাই একদিন বাবার অকৃত্রিম ভালোবাসার স্পর্শ খুব বেশি মিস করে! আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ,,,,
প্রিয় বাবা,
মাঝে মধ্যে আপনার পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে যখন বলতেন “তুমাকে অনেক পড়তে হবে, অনেক বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে”। আমি তখন অনেক বড় হওয়ার প্রেরণা খুঁজে পেতাম। প্রতিটি সন্তান প্রথম শিক্ষা গ্রহণ করে বাবার কাছ থেকে। আমারও প্রথম শিক্ষা আপনার কাছ থেকে। আপনি আপনার আদর্শে বড় করছেন আমাকে এটাই আমার সবচেয়ে বড় ভাগ্য অনেকে হয়তো এই সুযোগটা পায় নাহ। আর মার প্রতি ভালোবাসা রেখে একটি কথা বারবার বলতেন মার সাথে কখনো খারাপ আচরণ করবি না, কষ্ট দিবি না আজ পর্যন্ত কেউ মাকে কষ্ট দিয়ে বড় হয় নাই বেয়াদবি হবে এমন কথা কোনদিন বলবি নাহ, আপনি মাকেও খুব ভালোবাসতেন মা যেন আমার দ্বারা কোনদিন কষ্ট না পায় তাই বারবার সতর্ক করতেন।
বাবা,
আপনার কথাগুলো মনের মাঝে গেঁথে নিয়েছি। আপনি শুনে খুশি হবেন আমি আপনার আদর্শ মেনে চলি ও চলব ইনশাআল্লাহ
আমি ধন্য ও গর্বিত আপনার মতো বাবা পেয়ে।
সত্যি আপনি আমার শ্রেষ্ঠ বাবা। বাবা একটা কথা কখনো বলা হয় নাই
আমি আপনাকে অ-নে-ক ভালোবাসি বাবা ❤
০৫/০৪/২০১৯
মুক্তগাছা ময়মনসিংহ
Friday, April 5, 2019
Subscribe to:
Post Comments (Atom)
কোন এক বিকেল
মাঝে মাঝে রৌদ্রুহীন এই বৃষ্টির বিকেলে হারিয়ে যাই নিরবতার মাঝে, অসহায় হয়ে যাই একাকিত্বের ক্লান্তিতে হতাশার চাদর জড়িয়ে ধরে আমাকে। বিকেলের...
-
আবার ভালবাসা খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। বাসার সবার এক দাবি বিয়ের অন্তত ৩ দিন আগে আমার বিয়ে বাড়ি উপস্থিত থাকতে হবে। অনেক বোঝালা...
-
বেঁচে থাকুক ভালোবাসা তানিয়ার সাথে আমার বিয়ে বেশ কিছুদিন হল। তানিয়ার আচার-আচরণে আমি খুবই মুগ্ধ! ভালো ঘরের একটা মেয়ে সে,পরিবারের পছন্দেই...
-
নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে। তোমার ইচ্ছার বিরুদ্ধে , তোমাকে ভালবাসছি না তো ? আমাকে ভালবাসতে তোমাকে বাধ্য করছি না তো ??? কেন এমন হয় ? ...
No comments:
Post a Comment