Saturday, April 27, 2019

চিঠি

প্রিয়
       সর্ব প্রথম  লিখছিলাম তোমার ঠিকানায়।  এর আগে যা লিখেছিলাম তা আমার ঠিকানায় রয়ে যাইনি, ছড়িয়ে  দিয়েছি ফেইসবুকের গ্রুপ গুলোতে।  এরপর তুমি পেয়েছো কি পাওনি তা আমি জানতে পারিনি। হয়তো পাওনি! জানতেও চাওনি, জানতে চাইবেই বা  কেন,  আমি বুঝি আমার ভালবাসার ভাষা তোমার দৃষ্টিগোচর না হলেও, হৃদয়গোচর যে হয় সে বিষয়ে আমি নিশ্চিত।  আর তার অন্যতম কারণ মিটমিটিয়ে  লুকিয়ে লুকিয়ে  দেখা গুলো হচ্ছে   বাস্তব প্রমাণ।  আমি এখন তোমার সাথে এতোটা কথা বলি নাহ।  তুমি নিজেই এসে যা তা বলে চলে যাও আর আমি  শুনে যাই ।

মায়াবতী জানো,
              সত্যিকারের প্রেমিকরা বোকা হয়, কখনো প্রতারক হয়না। মানুষ প্রতারনার সূত্র জানে, পুরুষ জানে কঠোরতার ধরন। আর শুদ্ধ প্রেমিকগুলো শুধু প্রেম করতে জানে! তারা প্রেমিকাকে দেখেনা, তার প্রেমকে দেখে। সারারাত পড়াশোনা-নাওয়া খাওয়া ফেলে কুটুর-কুটুর প্রেম কাব্য লিখে। প্রেমে পড়লে তারা এতো বোকা হয়ে যায় যে নিজেকে অচেনা লাগে।
আর অতি সৌভাগ্যবান প্রেমিকগুলো কি করে জানো?
তারা হুডখোলা রিকশায় শহরময় চষে বেড়ায়, প্রেমিকার মুখে একচিলতে হাসি দেখার আশায় বিশ্ব সংসার তন্ন-তন্ন করে খুঁজে আনে ১০৮টা নীল পদ্ম। রাত জেগে তারাও প্রেমিকার ঠোঁটে প্রেমের লাল গোলাপ ফোটায়, চুলের বনে ছড়িয়ে দেয় হাসনাহেনার ঘ্রাণ। মাতাল প্রেমিকগুলো একেকটা দীর্ঘ রাত পার করে প্রেমিকার চোখের ভাঁজের চড়ুই-ভাতীর স্বপ্নে…

ওগো মায়াবতী,
          আমি অসহায় বোকা প্রেমিক এক, আমারও যে খুব সৌভাগ্যবান সাহসী প্রেমিক হতে ইচ্ছে করে!


রাত
০১:১৩
২৮/০৪;২০১৯ ইং
ময়মনসিংহ

No comments:

Post a Comment

কোন এক বিকেল

মাঝে মাঝে রৌদ্রুহীন এই বৃষ্টির বিকেলে হারিয়ে যাই নিরবতার মাঝে, অসহায় হয়ে যাই একাকিত্বের ক্লান্তিতে হতাশার চাদর জড়িয়ে ধরে আমাকে।  বিকেলের...