সকালে ঘুম থেকে উঠেই তোমার দেখা পেলাম। তোমাকে অশেষ ধন্যবাদ। এই সকালের মিষ্টি রোদ তোমার উপর পরেছে, তাতে মনে হচ্ছে রোদ থেকে মিষ্টি যেন তুমিই। মনটা আজকে অনেক ফ্রেশ, মনে হচ্ছে দিনটা ভালোই কাটবে। এখন আর প্রতিদিনের মতো তোমাকে দেখি না, কেন দেখি না উল্লেখ করতে মন চাচ্ছে না! তবে এতোটুকু জেনে রাখো তোমার চোখের অতি মায়াতে আমি দিশেহারা হয়ে যাই। বাংলায় একটা বচন আছে "অতি ভক্তি চোরের লক্ষণ " কথাটা বলার কারণ হলো আমি তোমাকে যতোই দেখি ততোই মুগ্ধ হতে থাকি। এই মুহুর্তে আমি যেভাবে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছি তা আমার ভবিষ্যতের ক্ষতি ছাড়া কিচ্ছু মনে হচ্ছে নাহ।
মায়াবতী!!!
তুমি কি জানো ? আমি তোমার চোখ দেখে অনেক কিছুই বলে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসো এটা আমি স্পষ্ট ভাবে বুঝি।কথাটা তোমার চোখ গুলো বলে দেয় আমাকে। মাঝে মধ্যে তোমার চোখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখি, স্বপ্নে ঘর বাঁধি, সুখি হয়ে যাই অনন্ত কালের জন্য আর হারিয়ে যাই অনেক দূর। তোমার দুষ্টুমিগুলো আমাকে অনেক মুগ্ধ করে। আচ্ছা আমাকে এভাবে মুগ্ধ হয়ে দেখ কেনো ? আর আমি যখন দেখে ফেলি তখন লজ্জা পেয়ে হয় চলে যাও নয়তো এমন ভাব করো যেন আমাকে চিনোই না। তোমার লজ্জা মুখটা আমাকে আরো দুর্বল করে দেয়। তোমার দেওয়া কাগজের ফুলটা যেদিন দিয়েছিলে ঐদিনের আচরণটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। সাথে তোমার দেওয়া ফুলটাও। তোমার দেওয়া কাগজের ফুলটা খুবই সুন্দর ছিলো। ধন্যবাদ দিব না, ধন্যবাদ তো দূরের মানুষগুলোর জন্য। তুমি তো আমার দূরের কেউ না তাই ধন্যবাদ দিলাম নাহ।
জানো!
মাঝে মধ্যে কল্পনাতে বহু দূর অবলম্বন করে ফেলি। আমার রাঙা বউ হয়ে তুমি যেন এসে গেছো, আমরা অনেক দূর পর্যন্ত আমাদের জীবনকে নিয়ে গিয়েছি কিন্তু হঠাৎ দেখি অস্তিত্ব ঠিক জায়গাতেই রয়ে গেছে। আমরা কোত্থাও যাইনি। তবে জেনে রেখো অপেক্ষায় থাকবো অনির্দিষ্ট কালের জন্যে,,,
আচ্ছা!
তুমি কি জানো আমি ছন্নছাড়া মানুষ, তুমি আমার জীবনে অভির্বাব হয়ে আমার জীবনকে ছন্ন দিয়ে গুছিয়ে দিবে? আমাকে তোমাতে হারাতে দিবে? মুগ্ধ করে দিতে পারবে এই আমাকে???
০৩/১২/২০১৮ ইং
নন্দীবাড়ী মুক্তাগাছা
ময়মনসিংহ
No comments:
Post a Comment